Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনামের পাশে কলকাতাও

দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদীদের উপর পুলিশি অতিসক্রিয়তার প্রতিবাদে এবং সোনম ওয়াংচুক সহ অন্যান্যদের আমরণ অনশনের প্রতি সমর্থন জানাচ্ছে কলকাতার শিক্ষামহলও।

সোনামের পাশে কলকাতাও
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদীদের উপর পুলিশি অতিসক্রিয়তার প্রতিবাদে এবং সোনম ওয়াংচুক সহ অন্যান্যদের আমরণ অনশনের প্রতি সমর্থন জানাচ্ছে কলকাতার শিক্ষামহলও। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সোমবার ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসের পড়ুয়াদের একাংশ। সেখানে বার বার দাবি ওঠে নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারির ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও পড়ুয়াদের একটি যৌথ মিছিল হয় একই দাবিতে। প্রতিবাদ সভার আয়োজন করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। সেখানে এই ধরনের কেন্দ্রীয় প্রবেশিকার বিরুদ্ধেও বক্তব্য রাখেন শিক্ষাবিদরা। তারপরে তাঁরাও এই মিছিলে অংশ নেন।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ