Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়ির বাইরে জোড়া মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মেমারিতে

বাবা-মাকে খুন করে ছেলে পলাতক! বাড়ির বাইরে জোড়া মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এমনই অনুমান পুলিসের

বাড়ির বাইরে জোড়া মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মেমারিতে
  • ২৮ মে, ২০২৫ ১৩:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেমারি: বাবা-মাকে খুন করে ছেলে পলাতক! বাড়ির বাইরে জোড়া মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এমনই অনুমান পুলিসের। আজ, বুধবার সকালে পূর্ব বর্ধমানের মেমারির ১১ নম্বর ওয়ার্ডে দম্পতির মৃতদেহ উদ্ধার হয়। বাড়ির বাইরেই পড়ে ছিল মৃতদেহ দুটি। গলার নলি কেটে তাঁদের খুন করা হয়েছে। স্থানীয়রা প্রথমে দেখতে পান সেই মৃতদেহ দুটি। তারপরেই পুলিসে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিস মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে, মৃতদের নাম হাজি মুস্তাফির রহমান (৬৬) এবং মমতাজ পারভীন (৫৩)। ঘটনার পর থেকেই তাঁদের একমাত্র ছেলে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। পুলিসের অনুমান, সে এই খুনের সঙ্গে জড়িত। পারিবারিক কারণেই ওই দম্পতি খুন হয়েছেন বলে পুলিসের প্রাথমিক অনুমান। কারণ প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করত ছেলে। তদন্ত শুরু হয়েছে। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ