Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

বাগদান সারছেন টেলি অভিনেত্রী তথা বঙ্গতনয়া আদ্রিজা, পাত্র দক্ষিণ ভারতের

অভিনয় জগতে, টেলিভিশনের পর্দায় বিয়ে করেছেন অনেকবার। এবার বাস্তবে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রায়। বাংলার অভিনেত্রী এখন মুম্বইয়ের পাকাপাকি বাসিন্দা

বাগদান সারছেন টেলি অভিনেত্রী তথা বঙ্গতনয়া আদ্রিজা, পাত্র দক্ষিণ ভারতের
  • ২৩ জানুয়ারি, ২০২৬ ১৮:০১
Prefer us on Google

মুম্বই, ২৩ জানুয়ারি: অভিনয় জগতে, টেলিভিশনের পর্দায় বিয়ে করেছেন অনেকবার। এবার বাস্তবে  বিয়ে করার সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় অভিনেত্রী আদ্রিজা রায়। বাংলার অভিনেত্রী এখন মুম্বইয়ের পাকাপাকি বাসিন্দা। টলিউড ছেড়ে মুম্বইয়ের টেলিভিশনে কাজ করছেন চুটিয়ে। তার মাঝেই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন আদ্রিজা। বাগদান সারছেন তিনি। পাত্র দক্ষিণ ভারতের, নাম বিগ্নেশ আয়ার। আগামী ২৫ জানুয়ারি আংটি বদল করতে চলেছেন আদ্রিজা ও বিগ্নেশ।

Advertisement

পরিবারের সদস্য এবং কাছের বন্ধুবান্ধবদের মধ্যেই বাগদানের অনুষ্ঠান পর্ব সারবেন অভিনেত্রী। সূত্রের খবর, গত বছর মে মাসে এক বন্ধুর পার্টিতে বিগ্নেশের সঙ্গে আলাপ হয় আদ্রিজার। সেখানেই বন্ধুত্ব। তারপর কথা বার্তা শুরু হয়, জুন মাসে প্রথম ডেট, সেখান থেকেই আজকে সেটা বাগদানের পথে। আদ্রিজার সবসময়েই ইচ্ছা ছিল ইন্ডাস্ট্রির বাইরে পাত্রের সঙ্গে বিয়ে করবেন। এবারে তেমনটাই করছেন তিনি। আপাতত বাগদান সারছেন তিনি। তবে চলতি বছরে সামাজিক বিয়ে হচ্ছে না বিগ্নেশ ও আদ্রিজার। বছর দুই পরে সাত পাকে বাঁধা পরবেন দু’জনে। 

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ