Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

যুদ্ধের আবহেই এবার করাচির বন্দরে হাজির তুরস্কের রণতরী

পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। জোর কদমে সামরিক মহড়া চালাচ্ছে ভারত-পাকিস্তান। এহেন পরিস্থিতিতে এবার করাচি বন্দরে এসে ভিড়ল তুরস্কের যুদ্ধজাহাজ।

যুদ্ধের আবহেই এবার করাচির বন্দরে হাজির তুরস্কের রণতরী
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। জোর কদমে সামরিক মহড়া চালাচ্ছে ভারত-পাকিস্তান। এহেন পরিস্থিতিতে এবার করাচি বন্দরে এসে ভিড়ল তুরস্কের যুদ্ধজাহাজ। সেই ছবি পোস্ট করেছে ইসলামাবাদ। সেখানো জানানো হয়েছে, সামুদ্রিক ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্যেই করাচিতে এসেছে যুদ্ধজাহাজ টিসিজি বুয়ুকাডা। আঙ্কারার অবশ্য দাবি, যুদ্ধজাহাজটি জ্বালানি ভরতে করাচিতে দাঁড়িয়েছিল। পহেলগাঁও হামলার পরেও পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রত্যাঘাতের ভয়ে কাঁটা ইসলামাবাদ। এই অবস্থায় বন্ধু দেশগুলির কাছে সাহায্যে চেয়েছে শাহবাজ শরিফের দেশ। তালিকায় রয়েছে চীন, তুরস্ক। আগেও পাকিস্তানকে অত্যাধুনিক অস্ত্র দিয়েছে আঙ্কারা। এবার সরাসরি যুদ্ধজাহাজ পাঠানো হল। ২০২৩ সালে ভূমিকম্পের পর তুরস্কের পাশে দাঁড়িয়েছিল নয়াদিল্লি। বর্তমান পরিস্থিতিতে কার পাশে দাঁড়াবে এর্দোগানের দেশ? নজর রাখছে আন্তর্জাতিক মহল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ