Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদেশে পালানোর চেষ্টা ব্যর্থ, গ্রেপ্তার টুলু মণ্ডলের ভাগ্নে

বীরভূমের ‘পাথর কিং’ টুলু মণ্ডলের বেআইনি সাম্রাজ্য একেবারে শিকড় থেকে উপড়ে ফেলতে তাঁর ছায়াসঙ্গীদের ডেরায় হানা দিচ্ছে পুলিশ।

বিদেশে পালানোর চেষ্টা ব্যর্থ, গ্রেপ্তার টুলু মণ্ডলের ভাগ্নে
  • ১ আগস্ট, ২০২৬ ১৩:০৭
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: পরিকল্পনা ছিল সীমাম্ত পেরিয়ে নেপালে পালানো। সেখান থেকে পশ্চিম এশিয়া। কিন্তু শেষরক্ষা হল না। বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পরে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল টুলু মণ্ডলের ভাগ্নে ওয়াসিম শেখ। দার্জিলিং থেকে তাকে গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ। ইতিমধ্যে তাকে রামপুরহাটে আনা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে।

Advertisement

বীরভূমের ‘পাথর কিং’ টুলু মণ্ডলের বেআইনি সাম্রাজ্য একেবারে শিকড় থেকে উপড়ে ফেলতে তাঁর ছায়াসঙ্গীদের ডেরায় হানা দিচ্ছে পুলিশ। গতকালও সিউড়ি ও মহম্মদবাজারজুড়ে চলে ম্যারাথন অভিযান। টুলুর ‘থিংক ট্যাঙ্ক’ দাদা মসিরুদ্দিন থেকে শুরু করে একাধিক ম্যানেজার-পুলিশের স্ক্যানার থেকে বাদ পড়লেন না কেউই। চলছিল টুলু মণ্ডলের ভাগ্নে ওয়াসিম শেখের খোঁজও। কিন্তু পরিস্থিতি বেগতিক বুঝে আগেই গা ঢাকা দিয়েছিল সে।

Advertisement
সম্পর্কিত সংবাদ