সংবাদদাতা, কল্যাণী: বুধবার বড়দিনের দুপুরে কল্যাণীতে বেপরোয়া টোটোর ধাক্কায় মৃত্যু হল এক টোল ট্যাক্স কর্মীর। মৃতের নাম সংগ্রাম সরকার (৪৮)। তাঁর বাড়ি কল্যাণী শহরের মাঝেরচর এলাকায়। তিনি কাঁচরাপাড়া যাওয়ার রাস্তায় কল্যাণীর এসএলএফ ফার্মের কাছে কল্যাণী পুরসভা অনুমোদিত টোলবুথের কর্মী ছিলেন। এদিন দুপুরে তিনি রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন পণ্যবাহী গাড়ি থেকে টোল আদায় করছিলেন।



