নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আগামী দু-তিন মাসের মধ্যেই টোটো নিয়ে নীতি তৈরি করবে রাজ্য। সোমবার বারাকপুরের এই কথা বলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০ লক্ষ মানুষের জীবিকা টোটোর উপর নির্ভরশীল। হাইওয়েতে তাঁদের চলাচলের উপর নিষেধাজ্ঞা রয়েছে। সমস্ত পুরসভা এবং পুলিসের সঙ্গে আলোচনা করে, আগামী দু-তিন মাসের মধ্যেই টোটো নিয়ে একটি সুনির্দিষ্ট নীতি তৈরি করা হবে। তারপর শুরু হবে টোটোর রেজিস্ট্রেশন এবং চালকদের লাইসেন্সও দেওয়া হবে।



