Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

টোটোকে ধাক্কা ডাম্পারের, জখম একাধিক  

টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কায় জখম টোটো চালক সহ আরও তিন যাত্রী। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের বেজপুরা গ্রামে। জখম টোটো চালকের নাম চন্দন সাহা। তাঁর বাড়ি দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের মালিপাকড় এলাকায়।

টোটোকে ধাক্কা ডাম্পারের, জখম একাধিক
 
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কায় জখম টোটো চালক সহ আরও তিন যাত্রী। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের বেজপুরা গ্রামে। জখম টোটো চালকের নাম চন্দন সাহা। তাঁর বাড়ি দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের মালিপাকড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টোটোটি দৌলতপুরের দিক থেকে যাত্রী নিয়ে আসছিল। বেজপুরা এলাকায় ডাম্পারটি টোটোকে ধাক্কা মারে। টোটোর সামনের কাঁচ ভেঙে যায়। জখম হয় টোটো চালক সহ তিন যাত্রী। স্থানীয়রা জখমদের মশালদহ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিত্সার পর যাত্রীদের ছেড়ে দেওয়া হলেও  টোটোচালক ভর্তি রয়েছেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ