Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

টিটাগড়ে কারখানার সামনে লাইনচ্যুত ওয়াগন, চাঞ্চল্য

টিটাগড়ে কারখানার সামনে লাইনচ্যুত ওয়াগন, চাঞ্চল্য
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড় ওয়াগন কারখানা থেকে বেরনোর পথে রবিবার রাতে একটি ওয়াগন লাইনচ্যুত হয়। তবে সেটি উল্টে যায়নি। ফলে বড় দুর্ঘটনার সম্ভাবনা থাকলেও তেমন কিছু ঘটেনি। এই ঘটনার পর সোমবার স্থানীয় বাসিন্দারা তীব্র বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য, ঘনবসতি এলাকায় বেশ জোরে যায় ওয়াগনগুলি। এতে বড় বিপদ হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিস। আসেন পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ। তিনি স্থানীয় বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে সকলকে আশ্বস্ত করেন। বাসিন্দাদের অভিযোগ, ঘটনাটি রাতে ঘটেছে। এটাই যদি দিনে ঘটত, তাহলে বড় বিপদ হয়ে যেত। কারখানা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার।
Advertisement
সম্পর্কিত সংবাদ