Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

টিটাগড়ে আবার এটিএম জালিয়াতি

টিটাগড়ে আবার এটিএম জালিয়াতি
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড়ে ফের এটিএম জালিয়াতি হল সোমবার। দুই মহিলা এটিএম-এ টাকা তুলতে গিয়েছিলেন। কার্ড পাঞ্চ করার পরে নিয়মানুযায়ী প্রক্রিয়া সম্পূর্ণ করলেও টাকা বের হয়নি। অথচ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। তারা হইচই জুড়ে দেন। পরে দেখা যায়, কালো রংয়ের প্লাস্টিক লাগানো রয়েছে টাকা বেরনোর জায়গায়। গত সপ্তাহেও ওই এটিএম থেকে টাকা জালিয়াতির ঘটনা ঘটেছিল। গ্রাহকদের অভিযোগ, এটিএম-এ নিরাপত্তা রক্ষী না থাকার কারণে এই ধরনের জালিয়াতির ঘটনা ঘটছে। এর আগে হাতেনাতে একজনকে ধরেছিলেন স্থানীয় বাসিন্দারা। এদিন ফের জালিয়াতি হল। বিষয়টি পুলিসকে জানানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ