Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

টোটোচালককে মারধরে ব্যবসা বন্ধ একঘণ্টা

ফালাকাটা কৃষকবাজারে টোটোচালককে মারধরের অভিযোগ উঠল এক চা বিক্রেতার বিরুদ্ধে। পরে সেই চা বিক্রেতাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শনিবার সন্ধ্যায়।

টোটোচালককে মারধরে ব্যবসা বন্ধ একঘণ্টা
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটা কৃষকবাজারে টোটোচালককে মারধরের অভিযোগ উঠল এক চা বিক্রেতার বিরুদ্ধে। পরে সেই চা বিক্রেতাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শনিবার সন্ধ্যায়। প্রায় একঘণ্টা ব্যাবসা বন্ধ রেখে মেইনগেট আটকে বিক্ষোভ চলে। পরে ফালাকাটা পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
Advertisement
কৃষ্ণ সরকার নামে এক টোটোচালক পশ্চিম ডালিমপুর থেকে টোটোয় সব্জি  নিয়ে কৃষকবাজারে আসেন। পরে বাজারে ঝালমুড়ি কিনে এক চায়ের দোকানের সামনে বসেন। এতেই চা বিক্রেতার সঙ্গে ওই তরুণের প্রথমে বচসা ও পরে মারামারি শুরু হয়। নাক দিয়ে রক্ত বেরোলে টোটোচালক ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার দেখিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পরে বিষয়টি জানাজানি হতেই অন্য টোটোচালক, ব্যবসায়ী ও চাষিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর চা বিক্রেতাকেও মারধর করা হয়। পরে পুলিস এসে তাকে উদ্বার করে। চা বিক্রেতার মা বলেন, ঘটনার পরে দোকানে এসে এসব শুনি। টোটোচালক বলেন, সামান্য বিষয়ে চা বিক্রেতা আমাকে গালিগালাজ ও মারধর করে। কৃষকবাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সম্পাদক সুকুমার মিত্র বলেন, এজন্য এক ঘণ্টা কেনাবচা বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। ফালাকাটা থানার পুলিস জানিয়েছে, অভিযোগ ভিত্তিতে তদন্ত হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ