নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুরদুয়ার জেলার টোটো পাড়া গ্রামে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিল সুরেন্দ্রনাথ কলেজের শারীরবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা। একটি শিক্ষামূলক ভ্রমণের অংশ হিসেবে এই কার্যক্রম। কলেজের অধ্যাপক ড. ইদ্রনীল করের তত্ত্বাবধানে এই কর্মসূচিটি আয়োজিত হয়। উত্তরবঙ্গের টোটো আদিবাসী সম্প্রদায় মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, রক্তের শর্করা পরীক্ষা, রক্তের হিমগ্লোবিন পরীক্ষা , দৈহিক উচ্চতা, ওজন, বডি মাস ইনডেক্স , বডি ফ্যাট পার্সেন্টেজ ইত্যাদি নির্ণয় করা হয়। গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষার পর স্বাস্থ্য কার্ড এবং কিছু ওষুধ তুলে দেওয়া হয়।



