Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

টোটোয় অতিরিক্ত যাত্রী ও পণ্য পরিবহণে অভিযান পুলিসের

অতীতে নানাভাবে প্রচার করা হলেও যাত্রীবাহী টোটতে পণ্য পরিবহণ ও অতিরিক্তি যাত্রী তোলা অব্যাহত। আর এটা রুখতে এবার কড়া পদক্ষেপ নিল পুলিস। মঙ্গলবার ময়নাগুড়ি এবং ধূপগুড়ি চলে পুলিসের ধরপাকড়।

টোটোয় অতিরিক্ত যাত্রী ও পণ্য পরিবহণে অভিযান পুলিসের
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি ও ফালাকাটা: অতীতে নানাভাবে প্রচার করা হলেও যাত্রীবাহী টোটতে পণ্য পরিবহণ ও অতিরিক্তি যাত্রী তোলা অব্যাহত। আর এটা রুখতে এবার কড়া পদক্ষেপ নিল পুলিস। মঙ্গলবার ময়নাগুড়ি এবং ধূপগুড়ি চলে পুলিসের ধরপাকড়। ট্রাফিক আইন লঙ্ঘন করা হচ্ছে তাই এদিন পদক্ষেপ নেয় ফালাকাটা থানা। ট্রাফিক ওসি সাদিকুর রহমান বলেন, এদিন ট্রাফিক মোড়ে চলে অভিযান। ওভার লোডিং করা ৫০টি টোটো আটক করা হয়। যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে টোটোচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। হুঁশিয়ারি দেওয়া হয়, নিয়ম না মানলে পরবর্তীতে টোটো বাজেয়াপ্ত করা হবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ