সংবাদদাতা, বসিরহাট: শুরু হলো তৃতীয় হাড়োয়া বইমেলা। শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে হাড়োয়া সার্কাস ময়দানে বইমেলার সূচনা হয়। উদ্বোধন করেন বিশিষ্ট কবি সুবোধ সরকার। মেলা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন রাত ১০টা অবধি বইমেলা চলবে। সব মিলিয়ে এখানে ২৬টি বইয়ের স্টল করা হয়েছে এবার। এই ক’দিন রোজই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বই নিয়ে আলোচনা ইত্যাদি অনুষ্ঠান হবে। এই মেলার প্রধান পৃষ্ঠপোষক বসিরহাট পুলিস জেলার সুপার হাসান মেহেদি রহমান।



