Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

টোটো চালককে মারধরে ধৃত বাসকর্মী, প্রতিবাদে বাস ধর্মঘট, বেতাই-পলাশী রুটে চরম দুর্ভোগে যাত্রীরা

এক টোটো চালকের অভিযোগের ভিত্তিতে এক বাসকর্মীকে গ্রেপ্তার করেছে পলাশীপাড়া থানার পুলিস। বাসকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে বেতাই–পলাশী রুটে সোমবার বাস বন্ধ কর দিল কর্মীরা। বাস বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

টোটো চালককে মারধরে ধৃত বাসকর্মী, প্রতিবাদে বাস ধর্মঘট, বেতাই-পলাশী রুটে চরম দুর্ভোগে যাত্রীরা
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: এক টোটো চালকের অভিযোগের ভিত্তিতে এক বাসকর্মীকে গ্রেপ্তার করেছে পলাশীপাড়া থানার পুলিস। বাসকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে বেতাই–পলাশী রুটে সোমবার বাস বন্ধ কর দিল কর্মীরা।  বাস বন্ধ হয়ে যাওয়ায়  দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। 
Advertisement
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রবিবার রাতে একটি টোটো যাত্রী তুলছিল পলাশীপাড়া এলাকায়। সেই সময়ে পলাশীপাড়া বাস স্ট্যান্ডে বাসকর্মী দেবাশিস মণ্ডল ওই চালককে যাত্রী তুলতে বাধা দেন। সেই সঙ্গে কেন যাত্রী তোলা হচ্ছে বাস ছাড়ার সময় এই প্রশ্ন করেন ওই বাসকর্মী। তখন টোটো চালকের সঙ্গে বাসকর্মীর বচসা শুরু হয়। অভিযোগ, এই বচসা চলার সময়ে বাসকর্মী টোটো চালককে মারধর করেন। রাতেই ওই টোটো চালক বাসকর্মীর নামে থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস বাসকর্মী দেবাশিস মণ্ডলকে গ্রেপ্তার করে। এরপর ওই বাসকর্মীকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে বাসকর্মীরা সোমবার সকাল থেকে বাস বন্ধ করে দেন।  আগাম ঘোষণা ছাড়াই বাস বন্ধে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। নিত্যযাত্রী সমীর বিশ্বাস বলেন, এই ভাবে বাস বন্ধ করায় আমাদের মতো নিত্যযাত্রীরা চরম অসুবিধায় পড়েছেন। শিশু কোলে বেতাই যাবেন সুমনা বিশ্বাস। তিনি বলেন, বাস বন্ধ থাকার জন্য টোটো করে বেতাই  যেতে হবে। এতে সময় যেমন বেশি লাগবে খরচও বেশি হবে। বাসকর্মীদের অভিযোগ, এর আগে সাহেবনগর বাস স্টপে যখন বাসকর্মীকে টোটো, অটো চালকরা মারধর করেছিল, তখন পুলিস তৎপরতা দেখায়নি। অথচ শুক্রবার পুলিসের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আমাদের সহকর্মী যতক্ষণ না ছাড়া পাচ্ছে ততক্ষন বাস চালাব না। 
বাসমালিক সমিতির সভাপতি সাধনকুমার বিশ্বাস বলেন, সরকারি নির্দেশ সত্ত্বেও অবৈধ টোটো-অটোর বিরুদ্ধে প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। বাসকর্মীদের বুঝিয়েও বাস চালানো যায়নি। বাসকর্মীরা আমাদের জানিয়েছেন যে, তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। তাই তাঁরা বাস চালাবেন না।
Advertisement
সম্পর্কিত সংবাদ