Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

টোটো চালকদের সঙ্গে বিবাদ, বিক্ষোভ অটোচালকদের

টোটো চালকদের সঙ্গে বিবাদ, বিক্ষোভ অটোচালকদের
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: যাত্রী তোলাকে কেন্দ্র করে অটো ও টোটোচালকদের মধ্যে বিবাদ। এর জেরে রাস্তা অবরোধ করলেন অটোচালকরা। তাঁদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে বসিরহাটের বোটঘাট থেকে ঘোজাডাঙা পর্যন্ত রাস্তায় টোটোচালকরা বেআইনিভাবে যাত্রী তুলছেন। ফলে ওই রাস্তায় যাত্রী পাচ্ছেন না অটোচালকরা। এমনকী প্রতিবাদ করলে টোটোচালকরা মারধর, হেনস্তাও করছেন বলে অভিযোগ। এই নিয়ে বৃহস্পতিবার বারোটা নাগাদ বসিরহাট বোটঘাটের রাস্তা বেশ কিছুক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন অটোচালকরা।
Advertisement
এক অটোচালক বিষ্ণু সরকার বলেন, বেআইনিভাবে রোড পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে টোটো। যেখানে-সেখানে দাঁড়িয়ে তারা যাত্রী তুলছে। প্রতিবাদ করলে মারধর করছেন টোটোচালকরা। বুধবার এক অটোচালককে এতটাই মারধর করেছেন যে, তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে আজ পথ অবরোধ করে প্রতিবাদ করছি। রাস্তায় বেআইনি টোটোর চলাচল বন্ধ না করলে এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।
সম্পর্কিত সংবাদ