Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

তাসের আসরে বেপরোয়া গাড়ির ধাক্কা, মৃত ২

তাসের আসরে বেপরোয়া গাড়ির ধাক্কা, মৃত ২
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মাল বোঝাই বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হুগলির বৈঁচিতে। জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে আটটা নাগাদ দেশি মদ বোঝাই গাড়িটি গুড়াপের দিক থেকে বৈঁচিতে আসছিল। সেই সময় নুনিয়াডাঙার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে গাড়িটি। তখন ল্যাম্পপোস্টের নীচে কয়েকজন তাস খেলছিলেন। তাঁরাও কমবেশি জখম হন। 
Advertisement
জানা গিয়েছে, মোট ৬ জন তাসের আসরে ছিলেন। ল্যাম্পপোস্টে ধাক্কা মারার পর ফের আরও একবার গাড়িটি উল্টে যায়। গাড়ির চালক ও খালাসিও গুরুতর জখম হন। তাসের আসর থেকে দীপক সরকার (৩৯) ও হীরালাল রায় (৬৮)কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিত্সকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে চিকিত্সারত। ওই ঘাতক গাড়িটিকে আটক করেছে পাণ্ডুয়া থানার পুলিস। 
সম্পর্কিত সংবাদ