Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

টাস্ক ফোর্সের সাফল্য

পাঞ্জাবের দেরা বাসি এলাকা থেকে লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রার গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করল পুলিস। জানা গিয়েছে, ধৃত মেহফুজ ওরফে বিশাল খান দেরা বাসিরই বাসিন্দা।

টাস্ক ফোর্সের সাফল্য
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
পাঞ্জাবের দেরা বাসি এলাকা থেকে লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রার গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করল পুলিস। জানা গিয়েছে, ধৃত মেহফুজ ওরফে বিশাল খান দেরা বাসিরই বাসিন্দা। বিশালের কাছ থেকে পয়েন্ট ৩২ ক্যালিবার পিস্তল ও পাঁচটি সক্রিয় কার্তুজ উদ্ধার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্য পুলিসের ডিজি গৌরব যাদব জানান, এটা পাঞ্জাবের অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্সের বড়সড় সাফল্য। বিশালের সঙ্গেই মনজিৎ নামে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ