Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পের ট্রাভেল ব্যানের তালিকায় আরও ২০ দেশ, দেখুন তালিকা

ট্রাভেল ব্যানের তালিকা আরও বাড়ালো ট্রাম্প সরকার। গতকাল মঙ্গলবার ওয়াইট হাউসের তরফে ঘোষণা করা হয়েছে, আরও ২০টি দেশকে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নিয়ে আসছে তাঁরা।

ট্রাম্পের ট্রাভেল ব্যানের তালিকায় আরও ২০ দেশ, দেখুন তালিকা
  • ১৭ ডিসেম্বর, ২০২৫ ১৩:১২
Prefer us on Google

ওয়াশিংটন: ট্রাভেল ব্যানের তালিকা আরও বাড়ালো ট্রাম্প সরকার। গতকাল মঙ্গলবার ওয়াইট হাউসের তরফে ঘোষণা করা হয়েছে, আরও ২০টি দেশকে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নিয়ে আসছে তাঁরা। তার মধ্যে রয়েছে সিরিয়া-সহ মধ্যপ্রাচ্য, আফ্রিকার পাঁচটি দেশের নাম।   প্যালেস্টাইনের ওপরও ট্রাভেল ব্যান জারি করা হয়েছে। রয়েছে বুরকিনা ফাসো, নাইজার, মালি, দক্ষিণ সুদান , সিরিয়ার লাওস এবং সিয়েরা লিওনের মতো দেশ। ফলে এই দেশগুলি থেকে নাগরিকরা আর মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না। এই নিষেধাজ্ঞা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।  

Advertisement

সামনের বছরের শুরুতে এইসব দেশের বহু  নাগরিকের আমেরিকায় আসার কথা ছিল। তাঁরা আর আসতে পারবেন না। এখন সব মিলিয়ে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেশের সংখ্যা ৩৯।  এই ঘোষণার দুই সপ্তাহ আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোএম জানিয়েছিলেন, ট্রাম্প প্রশাসন ১৯টি দেশের তালিকা বাড়িয়ে ৩০টিরও বেশি দেশের ওপর ট্রাভেল ব্যান আরোপের প্রস্তুতি নিচ্ছে । চলতি বছরের জুন মাসে ১২টি দেশের ওপর ট্রাভেল ব্যান করেছিল ট্রাম্প সরকার। সেই তালিকায় ছিল,  ইরান, আফগানিস্তান, মায়ানমার, চাদ, কঙ্গো, হাইতি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের মতো দেশ।  প্রসঙ্গত, ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে প্রথম দফায় সাতটি ‘মুসলমানপ্রধান দেশের’ উপর ট্রাভেল ব্যান নিয়ে এসেছিল  ট্রাম্প।

সম্পর্কিত সংবাদ