Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মা হয়েছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি লেভিট, ‘মিনাব হত্যা’ মনে করিয়ে অভিনন্দন ইরানের

কোল আলো করে এসেছে কন্যাসন্তান। মা হয়েছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট

মা হয়েছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি লেভিট, ‘মিনাব হত্যা’ মনে করিয়ে অভিনন্দন ইরানের
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: কোল আলো করে এসেছে কন্যাসন্তান। মা হয়েছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। আনন্দ সংবাদ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। তাতে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। তালিকায় রয়েছে ইরানও। তবে রয়েছে কটাক্ষও। লেভিটকে মাতৃত্বের শুভেচ্ছা জানিয়ে, মিনাব হত্যাকাণ্ড মনে করিয়েছে তারা। 

Advertisement

গত ২৮ ফেব্রুয়ারি, মিনাবের এক  স্কুলে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। তাতে প্রাণ হারায় ১৬০ জনের বেশি ছাত্রী। যাদের বেশিরভাগই শিশু। মার্কিন রিপোর্টে প্রমাণ মেলে, হামলার নেপথ্যে বড় ভূমিকা রয়েছে আমেরিকার। এরপর বারবার ইরান মনে করিয়েছে, আমেরিকার এই নিষ্ঠুর আচরণের কথা। পাকিস্তানে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে যাওয়ার সময়ও বিমানের সিটে মৃত ছাত্রীদের ব্যবহৃত ব্যাগ, জুতো রেখে শ্রদ্ধা জানায় ইরান। এবার লেভিটকে শুভেচ্ছা জানাতেও সেই প্রসঙ্গ টানল তারা। আর্মেনিয়ার ইরান দূতাবাস লেভিটকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডলে লেখে, ‘শিশুরা নিষ্পাপ। তারাও ভালোবাসার যোগ্য। কিন্তু আপনার বস মিনাবের স্কুলে শিশুদের হত্যা করেছিলেন। আপনি তার ন্যায্যতা প্রমাণ করেছিলেন। তারাও শিশু ছিল। আপনার শিশুকে চুম্বন করবেন, সেই মৃত শিশুর মায়েদের কথাও ভাববেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ