Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘ভারতের উপরে আরও শুল্ক চাপাব’, ফের হুমকি ট্রাম্পের

ফের নয়াদিল্লির বিরুদ্ধে বিষোদ্‌গার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকিও দিয়েছেন তিনি।

‘ভারতের উপরে আরও শুল্ক চাপাব’, ফের হুমকি ট্রাম্পের
  • ৫ আগস্ট, ২০২৫ ১৯:০৮
Prefer us on Google

ওয়াশিংটন: ফের নয়াদিল্লির বিরুদ্ধে বিষোদ্‌গার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকিও দিয়েছেন তিনি।

Advertisement

মঙ্গলবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘বাণিজ্য সহযোগী হিসেবে ভারত মোটেই ভালো নয়। ওরা আমাদের দেশে বিপুল ব্যবসা করে। কিন্তু আমরা ওদের সঙ্গে ব্যবসা করি না। যে কারণে আমরা ২৫ শতাংশ শুল্ক ধার্য করেছি। কিন্তু রাশিয়া থেকে তেল কেনার জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমি ওদের উপরে শুল্কের হার আরও বিপুল বাড়াতে চলেছি। ওরা যুদ্ধে ইন্ধন জোগাচ্ছে।’
কূটনৈতিক শিষ্টাচার জলাঞ্জলি দিয়ে গত সপ্তাহেই ভারত ও রাশিয়া সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছছিলেন, নয়াদিল্লি ও মস্কোর অর্থনীতির বর্তমানে ‘প্রাণহীন’ অবস্থা। সেইসঙ্গে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন। কয়েকদিন আগে নয়াদিল্লিকে নতুন হুমকি দেন ট্রাম্প। বলেন, রাশিয়া থেকে খনিজ তেল কেনা বন্ধ না করলে ভারতের উপরে আরও শুল্ক চাপানো হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ