Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘ট্রাম্প ইজ ডেড’! শোরগোল সোশ্যাল মিডিয়ায়

শনিবার সোশ্যাল মিডিয়ায় আকস্মিকভাবে ট্রেন্ডিং ডোনাল্ড ট্রাম্প। তবে কোনও খামখেয়ালি কাজকর্ম বা ঘোষণার ঘোষণার জন্য নয়। এক্স প্ল্যাটফর্ম জুড়ে ভাইরাল একটি শব্দবন্ধ। ‘ট্রাম্প ইজ ডেড’। অর্থাৎ ট্রাম্পের মৃত!

‘ট্রাম্প ইজ ডেড’! শোরগোল সোশ্যাল মিডিয়ায়
  • ৩০ আগস্ট, ২০২৫ ১৯:০৮
Prefer us on Google

ওয়াশিংটন, ৩০ আগস্ট: শনিবার সোশ্যাল মিডিয়ায় আকস্মিকভাবে ট্রেন্ডিং ডোনাল্ড ট্রাম্প। তবে কোনও খামখেয়ালি কাজকর্ম বা ঘোষণার ঘোষণার জন্য নয়। এক্স প্ল্যাটফর্ম জুড়ে ভাইরাল একটি শব্দবন্ধ। ‘ট্রাম্প ইজ ডেড’। অর্থাৎ ট্রাম্পের মৃত! ইতিমধ্যে ৬০ হাজারের বেশি ইউজার যা পোস্ট হয়েছেন। স্বাভাবিকভাবে বেড়েছে জল্পনা। কেমন আছেন মার্কিন প্রেসিডেন্ট? বহু মানুষের এখন প্রশ্ন এটিই।

Advertisement

৭৯ বছর বয়সি ট্রাম্পের স্বাস্থ্য ঘিরে জল্পনা নতুন নয়। গত জুলাই মাসে তাঁর হাতে কালশিটে দাগ এবং গোড়ালি ফুলে থাকতে দেখা গিয়েছিল। েস ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তখন হোয়াইট হাউজের তরফে গোটা বিষয়টিকে েস্রফ জল্পনা বলে উড়িয়ে দেওয়া হয়। তার পরেও অবশ্য এনিয়ে আলোচনা বন্ধ হয়নি। গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় সামনে আসছে ট্রাম্পের নতুন নতুন অসুস্থতার খবর ও ছবি।
শনিবার হঠাৎকরে কেন ট্রাম্পের মৃত্যুর খবর ঘিরে সরগরম এক্স? নেপথ্যে সেদেশের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সের একটি মন্তব্য। গত ২৭ আগস্ট একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভান্স বলেছিলেন, ‘যে কোনও বিপর্যয়ে দেশের হাল ধরতে আমি প্রস্তুত।’ যদিও এও জানিয়েছিলেন, ‘ ট্রাম্প সম্পূর্ণ সুস্থ ও সতেজ রয়েছেন। রাতের শেষ ফোন কলটা উনি করেন। আবার সকালের প্রথম ফোনও আমি ট্রাম্পের থেকে পাই।’ এর থেকে ট্রাম্পের ‘মৃত্যু’র খবরে ছেয়ে যায় এক্স। ঘটনাচক্রে এক্সের মালিক হলেন টেসলা কর্ণধার এলন মাস্ক। একসময় প্রিয় পাত্র থেকে বর্তমানে যিনি ট্রাম্পের সবথেকে বড় সমালোচক হয়ে উঠেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ