Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানের বাণিজ্যিক ‘বন্ধু’ দেশগুলির উপর ২৫ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প, চিন্তা বাড়ল ভারতের

‘মোদি একজন ভালো মানুষ! আমার বন্ধু, এইভাবে মিষ্টি কথা বলে,’ ভারতের পিঠে ছুরিটা মারছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের বাণিজ্যিক ‘বন্ধু’ দেশগুলির উপর ২৫ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প, চিন্তা বাড়ল ভারতের
  • ১৪ জানুয়ারি, ২০২৬ ১৯:০১
Prefer us on Google

ওয়াশিংটন, ১৩ জানুয়ারি: ‘মোদি একজন ভালো মানুষ! আমার বন্ধু, এইভাবে মিষ্টি কথা বলে,’ ভারতের পিঠে ছুরিটা মারছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ, মঙ্গলবার (ভারতীয় সময়) আবার শুল্ক নিয়ে বড়ো ঘোষণা করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে যে দেশগুলি বাণিজ্য করছে তাদের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হল। মূলত ইরানকে বেকায়দায় ফেলতে গিয়ে ভারতের উপর শুল্কের খাড়া চাপালেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ ভারত, ইরানের সঙ্গে দীর্ঘদিন ধরে বাণিজ্য করে আসছে। ইরানের সঙ্গে বাণিজ্য চুক্তিতে থাকা প্রথম সারির পাঁচটি দেশের মধ্যে স্থান রয়েছে নয়াদিল্লির। তাই ইরানকে জব্দ করতে গিয়ে ভারতের উপর চাপল আরও ২৫ শতাংশ শুল্ক। তাহলে এই মুহূর্তে ভারতের উপর ৭৫ শতাংশ শুল্কের বোঝা চাপিয়েছে আমেরিকা।

Advertisement

প্রথমেই ২৫ শতাংশ শুল্ক ভারতের উপর চাপিয়েছিল ওয়াশিংটন। তারপরে রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনার জন্য ২৫ শতাংশ পেনাল্টি শুল্ক রয়েছে ভারতের মাথার উপর। এবার ইরানের সঙ্গে বাণিজ্য করার জন্য চাপল আরও ২৫ শতাংশ শুল্ক। যা মোট দাঁড়াল ৭৫ শতাংশে। এই বিষয়ে ভারতের তরফে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ দেখাচ্ছেন সাধারণ মানুষ। যা দমনে সবরকম চেষ্টা করছে ইরান সরকার। এখনও পর্যম্ত ৫০০ জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে, আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর জন্য বারবার বার্তা দিয়েছেন ট্রাম্প। এবার ইরানের বাণিজ্যিক বন্ধু দেশগুলির উপর শুল্ক বসিয়ে তেহরানে অর্থনৈতিক সংকট তৈরি করতে চাইছে আমেরিকা। এমনটাই মত বিশেষজ্ঞদের। 

 

সম্পর্কিত সংবাদ