ওয়াশিংটন: ইরানের উপর চাপ আরও বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবারই ট্রাম্প জানিয়েছিলেন, জেনিভা বৈঠকের শর্ত না মানলে ইরানের উপর হামলা অনিবার্য। এব্যাপারে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি। এবার ট্রাম্প জানালেন, ইরানের উপর সীমিত হামলা চালানোর বিষয়টি বিবেচনা করে দেখছেন তিনি। ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানতে চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন ট্রাম্প। ইতিমধ্যেই ইরান সংলগ্ন এলাকায় মার্কিন রণতরী ও যুদ্ধবিমান পৌঁছে গিয়েছে। শুক্রবার ট্রাম্প জানিয়েছেন, চুক্তি করতে না চাইলে ইরানের উপর সীমিত হামলার বিষয়টি তিনি বিবেচনা করে দেখছেন। এর আগে মকিন প্রেসিডেন্ট জানান যে, ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছতে ১০-১৫ দিন পর্যাপ্ত সময়।



