Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘বেআইনি’ কর চাপিয়ে ১২ লক্ষ কোটি টাকারও বেশি আয় ট্রাম্পের, কে পাবে এই বিপুল অর্থ?

টিম ট্রাম্পের তরফে ইতিমধ্যে ‘বেআইনি’ ঘোষিত করের টাকা রিফান্ড করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু রিফান্ড প্রক্রিয়া কী হবে?

‘বেআইনি’ কর চাপিয়ে ১২ লক্ষ কোটি টাকারও বেশি আয় ট্রাম্পের, কে পাবে এই বিপুল অর্থ?
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:০২
Prefer us on Google

ওয়াশিংটন, ২১ ফেব্রুয়ারি: বিদেশ থেকে আমদানি পণ্যে বিপুল শুল্কের বোঝা চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই পদক্ষেপকে গত শুক্রবার ‘বেআইনি’ আখ্যা দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট। এর ফলে বড় ধাক্কা ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক ও বিদেশনীতি। পাশাপাশি মার্কিন শীর্ষ আদালতের এই রায় অন্য একটি প্রশ্নও তুলে দিয়েছে। আমদানি কর বাবদ ইতিমধ্যে ১৩,৩০০ কোটি মার্কিন ডলার আয় করেছে ট্রাম্প সরকার। ভারতীয় মুদ্রায় যা ১২ লক্ষ কোটির গণ্ডি ছাড়িয়ে যাবে। এখন এই বিপুল অর্থের কী হবে?

Advertisement

ক্ষতিপূরণ হিসেবে ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনের কাছে প্রায় ৯,০০ কোটি ডলার দাবি করেছেন ইলিনয় গভর্নর জেবি প্রিটজকার। সেই অর্থ বিলিয়ে দেওয়া হবে ট্রাম্প-ট্যারিফে ক্ষুতিগ্রস্ত নাগরিকদের মধ্যে। সেক্ষেত্রে ইলিনয় প্রদেশের প্রতিটি পরিবার ফেরত পাবে এক হাজার ৭০০ ডলারের মতো। হোয়াইট হাউসে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন, ট্রাম্প-ট্যারিফ কৃষকদের ক্ষতিগ্রস্ত করেছে ও অবনতি ঘটিয়েছে বন্ধু দেশগুলির সঙ্গে সম্পর্কে। এছা‌ড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির জন্যও শুল্ককে দায়ী করেছেন এই ডেমোক্র্যাট নেতা। ক্ষতিপূরণ না পেলে ভবিষ্যতে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছে। কেবলমাত্র ইলিনয় গভর্নর নন, বেশ বহু সংগঠন ও শিল্প সংস্থা ট্রাম্প সরকারের কাছে আমদানি করের অর্থ ফেরত চাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে।

টিম ট্রাম্পের তরফে ইতিমধ্যে ‘বেআইনি’ ঘোষিত করের টাকা রিফান্ড করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু রিফান্ড প্রক্রিয়া কী হবে? কারা এই টাকা পাবে? এখনও মুখ খোলেননি ট্রাম্প বা তাঁর প্রশাসন। পাশাপাশি কোনও নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দেয়নি মার্কিন সুপ্রিম কোর্টও। ফলে আশঙ্কা করা হচ্ছে, এই রিফান্ড প্রক্রিয়া খুব একটা সহজ হবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ