Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

তারাপীঠে অস্ত্র সহ ধৃত দুষ্কৃতী

তারাপীঠে অস্ত্র সহ ধৃত দুষ্কৃতী
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: অস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল তারাপীঠ থানার পুলিস। ধৃতের নাম হাসমত শেখ ওরফে ভালন। বাড়ি খামেড্ডা গ্রামে। সোমবার গভীর রাতে গ্রামের রাস্তার ধার থেকে তাকে ধরা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। ছিনতাইয়ের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র হাতে সে রাস্তায় দাঁড়িয়ে ছিল বলে পুলিস জানতে পেরেছে। কোথা থেকে সে অস্ত্র জোগাড় করেছিল, তা পুলিস তদন্ত করে দেখছে। বুধবার ধৃতকে রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ