Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তারাপীঠে অস্বাভাবিক মৃত্যু যুবকের, চাঞ্চল্য

তারাপীঠে অস্বাভাবিক মৃত্যু যুবকের, চাঞ্চল্য
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট : তারাপীঠে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম বিক্রম বাইন (৩১)। বাড়ি তারাপীঠের সাহাপুর গ্রামে। তিনি স্থানীয় একটি ওষুধের গোডাউনে কাজ করতেন। গত ২০ জানুয়ারি তাঁকে কীটনাশক খাওয়া অবস্থায় রামপুরহাট মেডিক্যালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের বাবা অজয় বাইন বলেন, পারিবারিক কারণে স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে গত ১৭ জানুয়ারি ছেলে জমিতে দেওয়া কীটনাশক খায়। যদিও সেই সময় আমরা জানতাম না। তিনদিন পর সে অসুস্থ হয়ে পড়লে কীটনাশক খাওয়ার কথা জানায়। তৎক্ষনাৎ তাঁকে রামপুরহাট মেডিক্যালে ভর্তি করি। কিন্তু বাঁচানো গেল না। ওদের মধ্যে কি যে হল বুঝতে পারছি না। আগে জানলে হয়তো ছেলেটাকে বাঁচাতে পারতাম। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ