বিশেষ সংবাদদাতা, আগরতলা : মাদকের রমরমা বেড়েই চলেছে গোটা ত্রিপুরায়। পুলিস সব জেনে বুঝেও হাত গুটিয়ে বসে রয়েছে বলে অভিযোগ। নিত্যদিনই কোথাও না কোথাও মাদক কারবার নিয়ে সংঘর্ষ ঘটেই চলেছে। যার ফলে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েই প্রশ্ন উঠেছে। রবিবার রাতেও মাদক কারবার নিয়ে দুই গোষ্ঠীর দ্বন্দ্বে একই পরিবারের আটজন আহত হয়েছেন। রাধানগর রাধামাধব মন্দির সংলগ্ন আবাসনের কালিপূজার নিরঞ্জনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি বেধে যায়। তারপরই কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। আক্রান্তদের অভিযোগ, সমাজবিরোধীদের আক্রমণ থেকে রেহাই মেলেনি মহিলাদেরও।
Advertisement
পশ্চিম জেলার পুলিস সুপার কিরণ কুমার কে জানান, ওই দুটি গোষ্ঠীর মধ্যে বহুদিন ধরেই বিবাদ লেগে রয়েছে। এই ঘটনায় পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকী ঘটনার পরও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিস।



