Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

তিরন্দাজিতে জুনিয়র ন্যাশনালে সুযোগ জলপাইগুড়ির ৪ জনের

তিরন্দাজিতে জুনিয়র ন্যাশনালে সুযোগ জলপাইগুড়ির ৪ জনের
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ১০ ফেব্রুয়ারি থেকে বোলপুরে শুরু হতে চলা জুনিয়র ন্যাশনাল আর্চারিতে সুযোগ পেলেন জলপাইগুড়ির চারজন। এঁদের কেউ কৃষক, কেউ রাজমিস্ত্রি, কেউবা গাড়ি চালকের সন্তান। পড়াশোনার পাশাপাশি স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (সাই) জলপাইগুড়ি সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরা। পদক জয়ের লক্ষ্যে মরিয়া প্রত্যেকেই। চলছে তিনবেলা কড়া অনুশীলন। বর্তমানে সাইয়ের জলপাইগুড়ি সেন্টারে আর্চারিতে প্রশিক্ষণ নিচ্ছেন ১৩ জন। তাঁদের মধ্যে জুনিয়র ন্যাশনালে অংশগ্রহণ করতে চলেছে জিৎ বর্মন, ধনঞ্জয় রায়, বুল্টি রায় ও তৃষ্ণা অধিকারী।
Advertisement
জলপাইগুড়ির শোভাবাড়ির বাসিন্দা জিৎ। বাবা নরেশ বর্মন কৃষক। জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের প্রথম বর্ষের ছাত্র জিৎ। অন্যদিকে, ধনঞ্জয় রায়ের বাড়িও জলপাইগুড়িতে। বাবা নির্মল রায় রাজমিস্ত্রি। জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের প্রথম বর্ষের ছাত্র ধূপগুড়ির মেয়ে বুল্টি রায় একাদশের ছাত্রী। কালীরহাট দেওয়ানচন্দ্র উচ্চ বিদ্যালয়ের এই পড়ুয়ার বাবা বুধমোহন রায় কৃষিকাজ করেন। এদিকে, বোলপুরে জুনিয়র ন্যাশনাল দিয়েই জাতীয় প্রতিযোগিতায় পা রাখতে চলেছে ধূপগুড়ির মেয়ে তৃষ্ণা অধিকারী। বাবা শিবু অধিকারী পেশায় গাড়ি চালক।
Advertisement
সম্পর্কিত সংবাদ