Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্রেনে ছিনতাই রুখতে কড়া ব্যবস্থার নির্দেশ

ট্রেনে ছিনতাই রুখতে কড়া ব্যবস্থার নির্দেশ
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ট্রেনে ছিনতাই বা চুরি রুখতে আরও কঠোর ব্যবস্থা নিন। নৈহাটি জিআরপিকে এমন নির্দেশ দিলেন রেল পুলিসের কর্তাব্যক্তিরা। শিয়ালদহের এসআরপি জে মারসি সহ রেল পুলিসের কর্তারা মঙ্গলবার নৈহাটি স্টেশন পরিদর্শনে আসেন। জিআরপি থানায় তাঁরা রেলের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। মেন লাইনে ট্রেনের মধ্যে মাঝেমধ্যেই মোবাইল ছিনতাই ও চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া মোবাইল উদ্ধার করে বেশ কয়েকজন গ্রাহকের হাতে তুলেও দেওয়া হয়েছে জিআরপির পক্ষ থেকে। নজরদারি আরও বৃদ্ধি করতে এদিন নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ