Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তারকেশ্বরের দুই স্কুলে চুরি  

তারকেশ্বর থানার অন্তর্গত দু’টি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার। পূর্ব রামনগর পঞ্চায়েতের প্রতিহারপুর চন্দ্রমাধব প্রাথমিক বিদ্যালয় ও আস্তারা-দত্তপুর পঞ্চায়েতের অন্তর্গত মোজপুর ভারতী বিদ্যামন্দিরে চুরির ঘটনা ঘটে।

তারকেশ্বরের দুই স্কুলে চুরি
 
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর থানার অন্তর্গত দু’টি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার। পূর্ব রামনগর পঞ্চায়েতের প্রতিহারপুর চন্দ্রমাধব প্রাথমিক বিদ্যালয় ও আস্তারা-দত্তপুর পঞ্চায়েতের অন্তর্গত মোজপুর ভারতী বিদ্যামন্দিরে চুরির ঘটনা ঘটে। খোয়া যায় কম্পিউটার, নগদ টাকা সহ বিভিন্ন নথি। ঘটনার তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানায় পুলিস।
Advertisement
চুরির ঘটনায় বিপাকে পড়েছেন তারকেশ্বরের প্রতিহারপুর চন্দ্রমাধব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কারণ, গত এক বছর ধরে মেলেনি সর্বশিক্ষা অভিযানের কম্পোজিট গ্রান্টের টাকা। তার উপর চুরি গিয়েছে ২ হাজার ৯৬১ টাকা। এই স্কুলের এক কিলোমিটার দূরে অবস্থিত মোজপুর ভারতী বিদ্যামন্দির হাইস্কুল। এই স্কুলেরও বেশ কয়েকটি আলমারি ভেঙে চুরি গিয়েছে বেশ কিছু নথি ও দু’টি কম্পিউটার।
মোজপুর ভারতী বিদ্যামন্দিরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সদেশ্বর হাঁসদা বলেন, সকালে স্কুলের সাফাইকর্মী এসে অফিস রুমের তালা ভাঙা অবস্থায় দেখেন। সব মিলিয়ে দু’টি ঘরের তালা ভাঙা হয়েছে। চারটি আলমারির লক ভাঙা হয়েছে। কতগুলি ফাইল ও অন্যান্য কাগজপত্র খোয়া গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে দু’টি কম্পিউটার নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, দুই যুবক কাঁধে ব্যাগ নিয়ে প্রবেশ করছে। এই স্কুলে উচ্চ মাধ্যমিকের সিট পড়ে। তারা দু’টি কম্পিউটার নিয়ে যাওয়ায় সমস্যার মুখে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। এর আগেও বেশ কয়েকবার চুরি হয়েছে এই স্কুলে। অন্যদিকে, প্রতিহারপুর চন্দ্রমাধব প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক বলেন, সরস্বতী পুজো উপলক্ষ্যে মঙ্গলবার ছাত্র-ছাত্রীদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তার আগের রাতে কে বা কারা চারটি আলমারি ভেঙে নগদ টাকা ও বেশ কিছু নথি নিয়ে চম্পট দিয়েছে। দীর্ঘ এক বছর সর্বশিক্ষা অভিযানের বরাদ্দ টাকা মেলেনি। কোনওক্রমে চলছে স্কুল। তার উপর এই ধরনের চুরির ঘটনা সমস্যায় ফেলেছে আমাদের। দু’টি স্কুলের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিস। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ