Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

তারকেশ্বরে পথ দুর্ঘটনায় যুবকের মৃত‌্যু

তারকেশ্বরে পথ দুর্ঘটনায় যুবকের মৃত‌্যু
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তারকেশ্বর: মঙ্গলবার রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার মুক্তারপুর এলাকায়। মৃতের নাম সৌরভ দে (২৬)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চাঁপাডাঙা-তারকেশ্বরের দিক থেকে আসা একটি লরির ডালায় ধাক্কা দেয় একটি বাইক। ফলে লরির চাকার নীচে পড়ে যান বাইকচালক সহ আরোহী। গুরুতর জখম অবস্থায় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা বাইকচালক সৌরভকে মৃত ঘোষণা করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ