Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তারকেশ্বরে লরির ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু, উত্তেজনা

তারকেশ্বরে লরির ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু, উত্তেজনা
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর থানার অন্তর্গত সোমসেরপুর এলাকায় স্কুলে যাওয়ার পথে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের। বুধবারের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। লরিটি ভাঙচুর করে উত্তেজিত জনতা। মৃত ছাত্রের নাম দীপ কোলে (১৩)। মহেশপুর হাইস্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত এই পড়ুয়া।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধনেখালি থানা এলাকার চাঁদপুরের বাসিন্দা ছিল দীপ। প্রতিদিনের মতো সাইকেল নিয়ে দেড় কিলোমিটার দূরে স্কুলে যাচ্ছিল সে। নন্দকুঠি-চাঁদপুর রোডে উল্টো দিক থেকে আসা একটি লরি তাকে ধাক্কা মেরে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে দীপ। স্থানীয়রা জখম ছাত্রকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিছুদূর যাওয়ার পর ঘাতক লরিটি স্থানীয় বাসিন্দারা আটকান এবং করে কাচ ভাঙচুর করেন। ঘটনাস্থলে উপস্থিত হয় হুগলি জেলা পুলিসের ডিএসপি হেড কোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী সহ বিশাল পুলিস বাহিনী। লরিটি উদ্ধার করতে বাধা দেওয়া হয় পুলিসকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দোষীর  শাস্তি ও মৃত ছাত্রের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। দীর্ঘক্ষণ পর প্রশাসনের আশ্বাসে শান্ত হন বাসিন্দারা। ঘাতক লরি ও চালককে আটক করেছে তারকেশ্বর থানার পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ