Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু, ধৃত চালক  

ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু, ধৃত চালক
 
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: মাঠে ক্রিকেট খেলতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় এক কলেজছাত্রের মৃত্যু হল। মৃত হরেকৃষ্ণ মাহাতর(১৭) বাড়ি জামবনী থানার চিল্কিগড় পঞ্চায়েতের টুলিবড় গ্ৰামে। মঙ্গলবার বিকেলে সেখানে দুর্ঘটনার পর গ্রামের বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। জামবনী থানার পুলিস ঘাতক ট্রাকটি আটক করার পাশাপাশি সেটির চালককে গ্রেপ্তার করেছে।মানিকপাড়া কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র হরেকৃষ্ণ। প্রতিদিনের মতো বিকেলে গ্ৰামের মাঠে ক্রিকেট খেলতে যাচ্ছিল সে। গ্ৰাম লাগোয়া রাজ্য সড়কে প্রচণ্ড জোরে আসা একটি ট্রাক সামনে থেকে তাঁকে ধাক্কা মারে। তার দু’টি পায়ের উপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। হরেকৃষ্ণকে গুরুতর জখম অবস্থায় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ