নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার সকালে কল্যাণী এক্সপ্রেসওয়ের কাঁপা মোড়ে ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। মৃতের নাম শেখ নারান (৬৩)। তিনি পাল্লাদহ এলাকায় থাকতেন। ঘটনার পর এলাকার মানুষ বিক্ষোভ দেখায়। কল্যাণী এক্সপ্রেসওয়ের ব্যস্ত মোড় অবরোধ করে। যান চলাচল থমকে যায়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিস বাহিনী। বিক্ষোভকারীরা দেহ তুলতে বাধা দেন। তাঁদের বুঝিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বিক্ষোভ উঠে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক ও চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিস জানিয়েছে।



