পাখির চোখ ২০২৬-এর বিধানসভা নির্বাচন। সেই কারণে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করল তৃণমূল কংগ্রেস। যার মধ্যে ছাব্বিশের ভোট যুদ্ধে তৃণমূলের ঘোষণা, বিজেপিকে চ্যালেঞ্জ, তোমাদের হিসেব কই? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ১৫ বছরে কি করেছে তার রিপোর্ট কার্ড তুলে ধরা হবে তৃণমূলের তরফে। কিন্তু বিজেপি বাংলার জন্য কি করেছে, তার হিসেব কোথায়? সেটাই চাওয়া হবে।



