Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলা ভাষা নিয়ে তৃণমূলের প্রস্তাব আজ বিধানসভায়

বাংলা ভাষা নিয়ে তৃণমূলের প্রস্তাব আজ বিধানসভায়
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা ভাষায় কথা বলায় ‘বাংলাদেশি’ তকমা সেঁটে দেওয়া হচ্ছে। বাংলাদেশে ‘পুশব্যাকও’ করা হচ্ছে কিছু পরিযায়ী শ্রমিককে। এছাড়া পরিযায়ী শ্রমিকদের আটকে রেখে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগও সামনে এসেছে। এসব উল্লেখ করেই আজ, মঙ্গলবার বিধানসভার অধিবেশনে প্রস্তাব পেশ করবে রাজ্যের সরকার পক্ষ। 

Advertisement

এই প্রস্তাবের মাধ্যমে বাংলা ভাষাকে যথাযথ মর্যাদা প্রদানের দাবি এবং ভাষাসন্ত্রাসের প্রতিবাদ জানানো হবে। প্রস্তাব আনবেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রস্তাবের উপর আজ দু’ঘণ্টা আলোচনা হবে। প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেবেন তৃণমূলের তরফে মন্ত্রী ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা ও বিধায়ক মহম্মদ আলি। প্রস্তাবের উপর আরও দু’ঘণ্টা আলোচনা হবে আগামী বৃহস্পতিবার। সেদিন আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। বিজেপি বিধায়করাও এই আলোচনায় অংশ নেবেন বলেই খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ