Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কমিশন নিযুক্ত উত্তর দিনাজপুরের ডিএমের নামে আপত্তি তৃণমূলের

অবজার্ভার বা পর্যবেক্ষক কিংবা প্রশাসনিক পদে নির্বাচন কমিশন যাঁদেরকে বসাচ্ছে, তাঁদের মধ্যে এমন অনেকে রয়েছেন যাঁদের পরিবারের লোকজন বিজেপির সঙ্গে যুক্ত।

কমিশন নিযুক্ত উত্তর দিনাজপুরের ডিএমের নামে আপত্তি তৃণমূলের
  • ৩০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবজার্ভার বা পর্যবেক্ষক কিংবা প্রশাসনিক পদে নির্বাচন কমিশন যাঁদেরকে বসাচ্ছে, তাঁদের মধ্যে এমন অনেকে রয়েছেন যাঁদের পরিবারের লোকজন বিজেপির সঙ্গে যুক্ত। এমনই অভিযোগ আনল তৃণমূল। রবিবার তৃণমূল ভবনে কুণাল ঘোষ এবং মহম্মদ তৌসিফ রহমান সাংবাদিক বৈঠক করে বললেন, আমরা উত্তর দিনাজপুরের জেলাশাসক বিবেক কুমারের বিষয়ে কিছু তথ্য দিচ্ছি। তাঁর বাবা বীরেন্দ্রকুমার সিং নবীনগরের প্রাক্তন জেডিইউ বিধায়ক এবং ঔরঙ্গাবাদের প্রাক্তন সাংসদ। জেডিইউ বর্তমানে এনডিএ জোটের একটি সক্রিয় অংশীদার। উত্তর দিনাজপুর একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ জেলা। আমরা দেখতে পাচ্ছি, বিজেপির সঙ্গে যোগাযোগ থাকা ব্যক্তিদের সেখানে বসানো হচ্ছে। এটা কে করছে? এটা কমিশন করছে। প্রসঙ্গত, এর আগে সাধারণ অবজার্ভার, পুলিশ অবজার্ভার প্রভৃতি পদে কমিশন যাঁদেরকে বসিয়েছে, এমন পাঁচজন ব্যক্তি সম্পর্কে তথ্য দিয়ে তৃণমূল দাবি করেছিল, তাঁদের পরিবারের লোকজন বিজেপির সঙ্গে যুক্ত।

Advertisement

Advertisement
সম্পর্কিত সংবাদ