Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তরবঙ্গের ত্রাণে তিন লক্ষ টাকা তৃণমূলের

বিপর্যস্ত উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ (ডব্লুবিএসএমডিএ)কে তিন লক্ষ টাকা পাঠাল বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল।

উত্তরবঙ্গের ত্রাণে তিন লক্ষ টাকা তৃণমূলের
  • ১৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিপর্যস্ত উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ (ডব্লুবিএসএমডিএ)কে তিন  লক্ষ টাকা পাঠাল বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল। শনিবার আরটিজিএস করে তাদের অ্যাকাউন্টে ওই টাকা পাঠিয়ে দিয়েছে তৃণমূল। শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, আচমকা বন্যা ও ভূমিধসের ফলে উত্তরবঙ্গ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। মুখ্যমন্ত্রী নিজে এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আর্থিক অনুদান দিয়েছেন। তাঁর পরামর্শ মতো এদিন বারাসত সাংগঠনিক জেলার তৃণমূলের কর্মীরা নিজেদের মতো অর্থ সাহায্য করেছেন। সব মিলিয়ে তিন লক্ষ টাকা ডব্লিউবিএসএমডিএ-র অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ