Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়ায় বেশ কয়েকটি ব্লকে সভাপতি বদল তৃণমূলের

বাঁকুড়া সাংগঠনিক জেলার পাঁচ ব্লকে সভাপতি পরিবর্তন করল তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া শহরেও নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিষ্ণুপুর শহর ও ওই সাংগঠনিক জেলাতেও কয়েকজন ব্লক সভাপতি বদল হয়েছে।

বাঁকুড়ায় বেশ কয়েকটি ব্লকে সভাপতি বদল তৃণমূলের
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও সংবাদদাতা, বিষ্ণুপুর: বাঁকুড়া সাংগঠনিক জেলার পাঁচ ব্লকে সভাপতি পরিবর্তন করল তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া শহরেও নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিষ্ণুপুর শহর ও ওই সাংগঠনিক জেলাতেও কয়েকজন ব্লক সভাপতি বদল হয়েছে। বাঁকুড়া-২, তালডাংরা, সিমলাপাল, খাতড়া ও রানিবাঁধ ব্লকে সভাপতি পদে রদবদল হয়েছে। বাঁকুড়া-২ ব্লকে বুদ্ধদেব শর্মা, তালডাংরায় পার্থসারথি মাকুড়, সিমলাপালে সৌমেন পাত্র, রানিবাঁধে উত্তম কুম্ভকার ও খাতড়ায় তরুণ পাত্রকে ব্লক সভাপতি করা হয়েছে। বাঁকুড়া শহর সভাপতি হয়েছেন শিবাজি বন্দ্যোপাধ্যায়। বিদায়ী ব্লক সভাপতিদের একাংশকে নতুন জেলা কমিটিতে স্থান দেওয়া হয়েছে। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায় বলেন, নতুন টিম নিয়ে আমরা একজোট হয়ে লড়াই করব। বাঁকুড়া সাংগঠনিক জেলার সবকটি বিধানসভা আসনেই দলকে জয়ী করব। 

Advertisement

বিষ্ণুপুর শহর ও ব্লক সভাপতি বদল হয়েছে। কোতুলপুর, জয়পুর, সোনামুখী, গঙ্গাজলঘাটি ব্লকের সভাপতি বদল হয়েছে। ওন্দার ব্লক সভাপতি উত্তম বিটকে কনভেনর ও চিন্ময় শর্মাকে কো-কনভেনর করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ