Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আড়াই লক্ষ টাকার প্রতারণা! গ্রেপ্তার শাসনের তৃণমূল বুথ সভাপতি

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক মহিলার সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ। ঘটনার তদন্তে নেমে শাসনের ফলতি-বেলিয়াঘাটার তৃণমূল বুথ সভাপতিকে গ্রেপ্তার করল শাসন থানার পুলিশ।

আড়াই লক্ষ টাকার প্রতারণা! গ্রেপ্তার শাসনের তৃণমূল বুথ সভাপতি
  • ১৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক মহিলার সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ। ঘটনার তদন্তে নেমে শাসনের ফলতি-বেলিয়াঘাটার তৃণমূল বুথ সভাপতিকে গ্রেপ্তার করল শাসন থানার পুলিশ। ধৃতের নাম তপু মণ্ডল। শনিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনার সূত্রপাত গত বছর ডিসেম্বর মাসে। কলকাতার তেঘরিয়ার বাসিন্দা পল্লবী রায় সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন দেখেন। সেখানে বলা ছিল, স্বল্পমূল্যে বাড়ির নকশা করে দেওয়া হয়। সেই বিজ্ঞাপনে থাকা ফোন নম্বর থেকে তপুর সঙ্গে যোগাযোগ করেন পল্লবীদেবী। সেই মতো শাসনে এসে পল্লবী কথাও বলেন প্রতারকদের সঙ্গে। পরে, অনলাইন ও নগদে মিলিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা প্রতারকদের দিয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিভিন্ন অজুহাতে কাজ শুরুই করেননি তপু। এমনকী মাসখানেক হল ফোন বন্ধই করে দেয় তপু-গ্যাং। বিষয়টি নিয়ে পল্লবীদেবী লিখিত অভিযোগ দায়ের করেন শাসন থানায়। তদন্তে নেমে পুলিশ শুক্রবার রাতে তপুকে গ্রেপ্তার করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ