Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সংস্কৃতি আসরে কেলুচরণ মহাপাত্রকে শ্রদ্ধার্ঘ্য

সম্প্রতি আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ও সংগীতের অপূর্ব মেলবন্ধন দেখলেন দর্শক। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মশতবর্ষ উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা নিবেদন

সংস্কৃতি আসরে কেলুচরণ মহাপাত্রকে শ্রদ্ধার্ঘ্য
  • ২০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সম্প্রতি আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ও সংগীতের অপূর্ব মেলবন্ধন দেখলেন দর্শক। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মশতবর্ষ উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা নিবেদন। অনুষ্ঠানের সূচনায় অতিথি সংবর্ধনার মাধ্যমে বিশিষ্ট অতিথিদের সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন ভরতনাট্যম বিশারদ গুরু খগেন্দ্রনাথ বর্মন, প্রখ্যাত সংগীতশিল্পী স্মিতা প্রকৃতি দত্ত, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সংগীতা পাল ও বিশিষ্ট ফটোগ্রাফার প্রশান্ত অরোরা। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষ মাত্রা পায়। গুরু কেলুচরণ মহাপাত্রের জীবন ও কর্ম সম্পর্কে একটি সংক্ষিপ্ত অথচ তথ্যসমৃদ্ধ বক্তব্য রাখেন পরোমা ভৌমিক। তাঁর বক্তৃতায় গুরুজির অবদান, ওড়িশি নৃত্যের প্রসারে তাঁর ভূমিকা ও ভারতীয় সংস্কৃতিতে তাঁর প্রভাব তুলে ধরেন। অনুষ্ঠানের নৃত্যপর্বে একের পর এক চমকপ্রদ পরিবেশনা দর্শকের মুগ্ধ করে। ‘যাত্রা’ শীর্ষক অপেরা উপস্থাপন করেন কৃত্তিকা। এই পরিবেশনায় ভক্তি, আনন্দ ও আধ্যত্মিকতার এক অনন্য মিশ্রণ দেখা যায়। ওড়িশি নৃত্যে নন্দিনী ঘোষালের ‘খাম্বাজ পল্লবী’ পরিবেশন করেন। যা অত্যন্ত সমাদৃত হয় দর্শকমহলে। কুচিপুড়ি, মণিপুরী নৃত্যও পরিবেশিত হয় মঞ্চ। অনুষ্ঠান সমাপ্ত হয় ‘মোক্ষ’ শীর্ষক একটি ওড়িশি নৃত্যের পরিবেশনা দিয়ে। পরিবেশনায় ছিলেন রিনা জানা।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ