নৃত্যগুরু অসীমবন্ধু ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানাতে এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করলেন কত্থকশিল্পী তন্বী চৌধুরী। সন্তুরে পণ্ডিত তরুণ ভট্টাচার্য, পদ্মশ্রী পণ্ডিত রনু মজুমদারের উপস্থাপনা হৃদয় জয় করে দর্শকের। কলকাতার জিডি বিড়লা সভাঘরে সম্প্রতি আয়োজিত হয় এই অনুষ্ঠান। কথায় কথায় মঞ্চে অসাধারণ গল্প বুনলেন বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়।



