ভুবনেশ্বর: ওড়িশায় গণধর্ষণের শিকার হলেন এক আদিবাসী মহিলা। আঙ্গুল জেলার একটি জঙ্গলের এই ঘটনায় দুই নাবালক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস।
ভুবনেশ্বর: ওড়িশায় গণধর্ষণের শিকার হলেন এক আদিবাসী মহিলা। আঙ্গুল জেলার একটি জঙ্গলের এই ঘটনায় দুই নাবালক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস।
পুলিস জানিয়েছে, গত রবিবার ওই মহিলা ভাইপোকে নিয়ে জেলার ছেন্দিপাড়ায় হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফিরতে বিকেল গড়িয়ে যায়। জঙ্গলের রাস্তা দিয়ে তাঁরা বাইকে করে আসছিলেন। মাঝপথে মহিলা ও তাঁর ভাইপো বাইক থামিয়ে খাওয়া-দাওয়া করেন। এরপর রাস্তার পাশে থাকা জঙ্গলের ভিতরে প্রাকৃতিক কাজ সারতে গিয়েছিলেন মহিলা। সেই সময় তিন অভিযুক্ত ট্রাক্টর চালিয়ে যাওয়ার সময় তাঁকে দেখতে পান। এরপর তাঁর মুখ চেপে জোর করে আরও জঙ্গলের ভিতরে টেনে যায় অভিযুক্তরা।সেখানে তিনজনে মিলে ধর্ষণ করে। গত মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে বুধবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের মধ্যে দু’জন নাবালক। জুভেনাইল জাস্টিস বোর্ডে তাদের বিচার হবে বলে জানিয়েছে পুলিস। মহিলাকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা।