Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ট্রেকিং রুট সান্দাকফু বন্ধ

বিখ্যাত ট্রেকিং রুট সান্দাকফু বন্ধ। প্রাকৃতিক দুর্যোগের জেরে দু'দিন ধরে সংশ্লিষ্ট রুট বন্ধ রেখেছে দার্জিলিং জেলা প্রশাসন। তারা সংশ্লিষ্ট রাস্তা...

ট্রেকিং রুট সান্দাকফু বন্ধ
  • ৭ অক্টোবর, ২০২৫ ১৪:১০
Prefer us on Google

বিখ্যাত ট্রেকিং রুট সান্দাকফু বন্ধ। প্রাকৃতিক দুর্যোগের জেরে দু'দিন ধরে সংশ্লিষ্ট রুট বন্ধ রেখেছে দার্জিলিং জেলা প্রশাসন। তারা সংশ্লিষ্ট রাস্তা নিয়ে পর্যালোচনা করছে। প্রশাসন জানিয়েছে, মানেভঞ্জ থেকে সান্দাকফু যেতে হয়। ধস ও বৃষ্টিতে সংশ্লিষ্ট রাস্তার একাধিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সেই রুট এখনও খোলা হয়নি। 

Advertisement

এদিকে, তাবাকসিতে আটকে পড়া ৭০ জনকে উদ্ধার করেছে প্রশাসন। গতকাল, সোমবার রাতে তারা পাঁচটি গাড়িতে করে ওই পর্যটকদের শিলিগুড়িতে নামিয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় হাতে গোনা কয়েকজন পর্যটক রয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ