Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ঝড়বৃষ্টির জেরে হাওড়া-আমতা শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা

বৃহস্পতিবার দুপুরের পর দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়।

ঝড়বৃষ্টির জেরে হাওড়া-আমতা  শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বৃহস্পতিবার দুপুরের পর দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়। এদিনের ঝড়ে ওভারহেড তারে গাছ পড়ে এবং সিগন্যাল বিকল হয়ে যাওয়ায় এদিন বিকাল থেকে দফায় দফায় হাওড়া-আমতা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। ফলে ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। দক্ষিণ-পূর্ব রেল এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল ৩টে নাগাদ বালিটিকুরি স্টেশনের কাছে ডাউন লাইনে ওভারহেড তারে গাছ ভেঙে পড়ে। তার ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলের কর্মীরা গাছ সরিয়ে দিলে বেলা সাড়ে ৪টে নাগাদ ট্রেন চলাচল শুরু হয়। কিছুক্ষণ পর সিগন্যাল ব্যবস্থা বিগড়ে যাওয়ায় ফের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, ঝড়-বৃষ্টির মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা বিপাকে পড়েন। অনেকেই বাস ধরে বাড়ি ফেরেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ