কোলাঘাট স্টেশনের ইয়ার্ড আধুনিকীকরণ সহ নন-ইন্টারলকিং (NI)- এর কাজ শুরু হয়েছে। তাই দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের হাওড়া-খড়্গপুর লাইনে ১১৯টি লোকাল ট্রেন ও ৬টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। আগামী ২ অক্টোবর বৃহস্পতিবার থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাতিল রয়েছে ট্রেনগুলি। এছাড়াও, একাধিক ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। এতেই ক্ষুব্ধ যাত্রীরা।



