এসআইআরে হয়রানির প্রতিবাদে ট্রেন অবরোধ। ব্যান্ডেল-কাটোয়া রেল শাখার সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আজ, শুক্রবার সকাল ৭টা ৫৩ মিনিট থেকে দশ মিনিটের বেশি সময় ধরে তারা জাতীয় পতাকা নিয়ে ট্রেন অবরোধ করে। যার ফলে ডাউন কাটোয়া-হাওড়া লোকাল দাঁড়িয়ে যায়। আরপিএফ ও জিআরপির উপস্থিতিতে অবরোধ হটিয়ে দেওয়া হয়। অবরোধকারীদের দাবি, নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তে সাধারণ মানুষকে চরম হয়রানি শিকার হতে হচ্ছে। ২০০২ সালের আগে ভোট দিলেও তাদের শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে।



