Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

শহরে ট্রাফিকের হাল

শহরে ট্রাফিকের হাল
  • ২৪ ডিসেম্বর, ২০২৫ ১০:১২
Prefer us on Google

রাত পোহালেই বড়দিন। শীতের আমেজ গায়ে মেখে ক্রিসমাস পালন করবে শহরবাসী। যদিও আজ, বুধবার রয়েছে অফিস। পার্ক স্ট্রিট চত্বরে বড়দিনের জন্য যান নিয়ন্ত্রণ করা হবে কলকাতা পুলিশের তরফে, সেই বিষয়ে আগাম জানানো হয়েছে। তবে এই মুহূর্তে শহরের ট্রাফিক কেমন রয়েছে? সেই বিষয়ে লালবাজারের তরফে জানানো হল। গোটা শহরে কোথাও ব্যাপক যানজটের খবর নেই। সর্বত্র পরিষেবা স্বাভাবিক রয়েছে। আজ, বুধবার প্যারাডাইস সিনেমার সামনে থেকে একটি মিছিল দুপুর ১টা নাগাট শুরু হবে। ১০০-১৫০ লোকের জমায়েত হবে বলেই জানা গিয়েছে। এছাড়া এদিন শহরে আর কোনও বড় মিটিং-মিছিল নেই। তবে সবক্ষেত্রেই  শহরে যান পরিষেবা স্বাভাবিক রাখতে তৎপর ট্রাফিক কন্ট্রোল। ট্রাফিক সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিসের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করুন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ