মালদহে সাট্টার বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশের, গ্রেপ্তার ৫
  • ২৮ নভেম্বর, ২০২৬ ২১:২৯
Prefer us on Google

মালদহে সাট্টার বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশের। পুরাতন মালদহের মঙ্গলবাড়ি এলাকায় তিনটি সাট্টার ঠেকে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযান চালানোর সময় কয়েকজন সাট্টার ঠেক থেকে পালিয়ে যায়। মঙ্গলবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে সাট্টার ঠেক চালানোর অভিযোগ আসছিল। তারই ভিত্তিতে তিনটি ঠেকে অভিযান চালায় পুলিশ।

Advertisement